নিজস্ব প্রতিবেদক: ৩১ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হয়েছিলো দেশ ব্যাপি বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর লাগাতার অবরোধ। বৃহস্পতিবার শেষ হলো এই অবরোধ। অপরোধের শেষ দিনেও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি, বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং অবৈধ হাসিনার পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে সকালে রাজশাহী জেলা যুবদলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ মোসলেমের মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময়ে অত্র রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা সরকার পতনের জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। রাজশাহী জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজনের নেতৃত্বে মিছেলে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক কে এইচ রানা, কনক, সুমন,পারভেজ,শরিফ,জামাম,মজনু, চয়েন, ছোট মুস্তাক ও মোস্তাক আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।