বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা যুবদলের শরবত, পানি ও স্যালাইন বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রায় বিশদিন যাবৎ চলছে তীব্র তাপদাহ। এই গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে। এ অবস্থা থেকে পথচারী ও রিক্সা-ভ্যান এবং অন্যান্য যানবাহন চালকদের একটু স্বস্তি দিতে শনিবার দুপুর ১২টায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশনায় ও রাজশাহী জেলা যুবদলের উদ্যোগে নগরীতে শরবত এবং বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, মিলন শেখ, হাবিবুর রহমান হাবিব, সাজিদ শেখ মারুফ, তরিকুল ইসলাম ও সদস্য সাহেব জাদা সহ যুগ্ম আহ্বায়কদের উপস্থিতিতে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, সাবেক সংসদ সদস্য জাহান পান্না, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তাফা মামুন।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শরিফুল হক, ২১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সৈয়দ আহম্মেদ বাদল, কৃষকদল রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেনসহ যুবদল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

উদ্বোধনীতে বিশ^নাথ বলেন, এই মুহুর্তে রাজশাহীবাসী ও আগত জনগণ অনেক কষ্টে আছেন। কারণ রাজশাহীতে চলছে অতি তাপদাহ। এই তাপদাহে মানুষের তৃষ্ণা মেটাতে জেলা যুবদলের এই সামান্য উদ্যোগ। এই উদ্যোগকে বিএনপি অভিনন্দন জানিয়ে তিনি শরবত, বিশুদ্ধ বোতল পানি ও স্যালাইন বিতরণের উদ্বোধন করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin