নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা সোমবার বিকেলে মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলার অধিনস্ত সকল ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ মামুন, মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, রাইসুল ইসলাম রাসেল, মাহফুজুর রশিদ মিতু, মাসুদ রানা, তৌহিদ আল আমিন অনিক ও সদস্য রাজু আহম্মেদ। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্য এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি একটি বিশাল দল। এই দলের কমিটিতে থেকে কাজ না করে শুধু পদ নিয়ে বসে থাকলে চলবেনা। দলের হয়ে কাজ করতে হবে। এছাড়াও দলের কমাণ্ড মানতে হবে। যারা পারবেনা তাদের পদ নিয়ে বসে না থাকাই ভাল বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে। এই ডামি সরকারের যদি পতন না হয়, তাহলে নেতাকার্মীদের আরো কষ্ট সহ্য করতে হবে। সকল দিক বিবেচনা করে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, জেলার প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হবে। এই কমিটি গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।