বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী থেকে প্রথম শুরু হয় তাজা মাছ সরবরাহ: জেলা প্রশাসনক

  • প্রকাশ সময় শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩২৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে এবার ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে সপ্তাহজুড়েই রয়েছে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক আব্দুল জলিল।

রাজশাহী থেকে প্রথম শুরু হয় বিশেষ কায়দায় ট্রাকে করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাজা মাছ সরবরাহ। এই তথ্য জানিয়ে জেলা প্রশাসক বলেন, চাহিদার চেয়ে অতিরিক্ত ১৭ হাজার ২৮৪ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে রাজশাহীতে। এ জেলা থেকে রোজ ১২০ মেট্রিক টন মাছ পাঠানো হচ্ছে ঢাকাসহ বিভিন্ন স্থানে। বিশেষ কায়দায় ট্রাকে তাজা মাছ নিয়ে যান চাষিরা। প্রতিদিন ১২০ থেকে ১৫০টি ট্রাকে এভাবে মাছ নেওয়া হয়। প্রতিটি ট্রাকে মাছ থেকে সাত থেকে আট হাজার কেজি।

জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহীতে বার্ষিক মাছের চাহিদা ৬৬ হাজার ২০৮ মেট্রিক টন। তবে উৎপাদন হয় ৮৩ হাজার ৪১২ মেট্রিক টন। রাজশাহীর ৫০ হাজার ৭২০টি পুকুর, ২২৯টি বারোপিট, ১১টি নদী, ১৬০টি খাল, ৬৭টি বিল, ৮০টি প্লাবনভূমি ও ৫৭০টি ধানখেতে মাছ চাষ হয়। রাজশাহীতে মোট জলাশয়ের পরিমাণ ৪৫ হাজার ৮১৩ হেক্টর। গত পাঁচ বছরেই এই জেলায় মাছের উৎপাদন বেড়েছে ১৪ হাজার মেট্রিক টন।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক, জেলা মৎস্য দপ্তর রাজশাহীর সিনিয়র সহকারী পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, পবা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আসাদুজ্জামান ও জেলা মৎস্য দপ্তর রাজশাহীর মৎস্য সম্প্রসারণ অফিসার উদয় রোজারিও। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin