বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় উন্নয়নসমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্,এনডিসি এর সভাপতিত্বে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ তাঁদের নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের পরিচালক জানান, সারা দেশের ন্যায় রাজশাহী বিভাগেও করোনার চতুর্থ ডোজ চলমান রয়েছে। এসময় নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের রস না খাওয়ার পরামর্শ দেন তিনি ।

খাদ্য সংগ্রহের পরিমাণগত ও গুণগতমান সন্তোষজনক উল্লেখ করে খাদ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ বছর ১ লক্ষ ৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রারবিপরীতে এখন পর্যন্ত মিলারদের সাথে ৮৫ হাজার মেট্রিক টন চাল ক্রয়ের চুক্তি সম্পাদিত হয়েছে। ইতিমধ্যে ৭৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে।

কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালীন ফসল উৎপাদনে এ বছর রাজশাহী বিভাগে তিন লক্ষাধিক কৃষককে বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদান করা হয়েছে। সরিষার উৎপাদন ৫০% বেশি হওয়ায় ভোজ্য তেলের চাহিদার কিছু অংশ স্থানীয়ভাবে পূরণ সম্ভব হবে বলে সভায় কৃষি বিভাগের পক্ষে আশা প্রকাশ করা হয়। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি পেলেও উন্নয়ন কাজ অব্যাহত আছে মর্মে এলজিইডির পক্ষ থেকে জানানো হয়।

ঢাকার গুলশানে একটি বহুতল ভবনে ঘটা অগ্নিকাণ্ডকে স্মরণ করিয়ে দিয়ে নকশা অনুযায়ী যারা বিল্ডিং না করবে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ করা হয়। এ সময় অন্যান্য দপ্তরের প্রধানগণও নিজ নিজ দপ্তরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।

২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে বিভাগীয়কমিশনার কার্যালয়সমূহের মধ্যে রাজশাহী বিভাগীয়কমিশনার কার্যালয়সারাদেশে প্রথম হওয়ায়চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক বিভাগীয়কমিশনারকে সবার পক্ষ থেকে অভিনন্দন জানান।

সভাপতির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের সাফল্য বিভাগের সকল দপ্তরের। তিনি প্রতি সপ্তাহে অগ্নিনির্বাপণ বিষয়ক একটি করে মহড়া দেয়া এবং একইসাথে সাধারণ মানুষকে বাসা ভাড়া নেওয়ার বিষয়েও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে সচেতন করতে তিনি ফায়ার সার্ভিসকে অনুরোধ জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin