বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনারকে বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশ সময় সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি বদলি জনিত কারনে রাজশাহী থেকে বিদায় নেবেন দুই একদিনের মধ্যে। তিনি জ¦ালানী মন্ত্রণালয়ে যোগদান করবেন বলে জানা গেছে। বিভাগীয় কমিশনার রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির কার্যনির্বাহী পর্ষদের সভাপতি। সোমবার সকাল ৯টায় রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির পক্ষ থেকে বিদায়ী বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।

এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির উপপরিচালক কল্যান চৌধুরী, কার্যনির্বাহী পর্যদের সদস্য আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য মনোয়ারা পারভীন, সুসেন কুমার শ্যামদুয়ার ও শেলী প্রিসিল্লা বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবীর আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহানসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপস্থিত সদস্যবৃন্দ বিভাগীয় কমিশনারের রাজশাহীতে বর্নাঢ্য কর্মজীবনের কিছু কথা তুলে ধরেন। তারা বলেন, এত বড় পদে থেকে তাঁর ভিতরে ছিলোনা কোন প্রকার আত্ম অহংকার। তিনি একজন কাজ পাগল কর্মকর্তা। তিনি যেখানেই যাবেন, সেখানেই উন্নয়ন ঘটবে বলে জানান তারা। উপস্থিত সদস্যরা তাঁর দীর্ঘায়ু কামনা করেন। সেইসাথে অত্র একাডেমি নিয়ে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin