রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবরে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক ও কালার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার সকালে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্তি ও ভোটার তালিকা হালনাগাদ করে নতুন সদস্য অন্তর্ভূক্তি ও নতুন সদস্য অন্তর্ভূক্তি না করে নির্বাচন তফশিল ঘোষনা না করার দাবীতে তারা এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, বিগত তিনটি নির্বাচন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের অনৈতিক প্রভাবে কোন নির্বাচন ছাড়াই সিলেকশন কমিটি গঠন করা হয়। ঐ কমিটিতে ট্রাক ও কাভার্ডভ্যান প্রকৃত মালিকরা যেন ভোট না দিতে পারে সেই কারনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করে নাই। একারনে মালিকগণ ভোটের মাধ্যমে তাদের প্রকৃত নেতৃত্ব নির্বাচন করতে পারে নাই। এ নিয়ে মালিকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এমতাবস্থায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আবারও একই কাইদায় নতুন সদস্য অন্তর্ভুক্ত না করে পূর্বের কমিটি আবার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করা হয়।

আগামী নির্বাচনে নতুন মালিকদের সদস্য অন্তর্ভুক্তি না করে নির্বাচনের তফশিল ঘোষনা না করার জন্য অনুরোধসহ এ বিষয়ে পদক্ষেপ নিতে বিভাগীয় কমিশনার এর নিকট অনুরোধ করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির আহ্বায়ক মোহাম্মদ আল-আমিন সরকার টিটু, সদস্য সচিব আব্দুর রউফ দিলীপ, সদস্য হেলাল হোসেন, সুমন মোহাম্মদ মিঠু, সাইদুর রহমান, মোহাম্মদ হাবিবুর রহমান ও সুজনসহ অন্যান্য মালিকগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin