বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আলোচনা সভা

  • প্রকাশ সময় বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে তৃতীয়বারের মত যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। এ লক্ষে মঙ্গলবার সকাল ৯টায় নগরীর সিএনডিবি মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিকেলে অত্র একাডেমির আয়োজনে প্রতিষ্ঠান প্রাঙ্গনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য যোগেন্দ্রনাথ সরেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কবীর আহম্মেদ বিন্দু । অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমির নাটক প্রশিক্ষক লুবনা সিদ্দিকা কবিতা। উপস্থিত ছিলেন ও গবেষণা সহকারী মোহাম্মদ শাহ্জাহানসহ সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।

সভায় উপস্থিত অতিথিগণ ৭মার্চের তাৎপর্য তুলে ধরেন। সেইসাথে নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার পরামর্শ দেন তাঁরা। বক্তব্য শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin