বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা উপকমিটির সভা

  • প্রকাশ সময় শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩২১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের সরকারী গেজেটভূক্ত ক্ষুদ্র নৃগোষ্ঠির বিভিন্ন সম্প্রদায়ের প্রকৃত তথ্য তুলে আনার জন্য রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজনে একটি গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। এই গবেষণা কার্যক্রম সুষ্ঠু-সুন্দর ভাবে করার লক্ষে এবং ফরমেট কেমন হবে সে বিষয়ে আলোচনা করা হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় অত্র একাডেমির সংগ্রহ শালায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপকমিটির সদস্য সচিব ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।

উপস্থিত ছিলেন গবেষণা উপকমিটির আহ্বায়ক ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সামসন হাঁসদা, সদস্য ও অত্র একামেডির নির্বাহী পরিষদের সদস্য এবং দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠির প্রশিক্ষক মানুয়েল সরেন, মাহাতো সম্প্রদায়ের সিরাজগঞ্জ প্রতিনিধি পরেশ মাহাতো, কোল সম্প্রদায়ের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি কল্পনা কোল, মালো সম্প্রদায়ের জয়পুরহাট প্রতিনিধি হৈমন্তী সরকার, পাহাড়িয়া সম্প্রদায়ের নাটোর প্রতনিধি অভিলাস বিশ^াস, বেদিয়া সম্প্রদায়ের পাবনা প্রতিনিধি রামপ্রসাদ মাহাতো ও ওঁরাও সম্প্রদায়ের রাজশাহী প্রতিনিধি নিরনে খালকো।

সভায় উপস্থিত প্রতিনিধিগণ পুরো বিভাগে একযোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করার মতামত প্রদান করেন। সেইসাথে সম্ভাব্য বাজেট এবং গবেষণা কার্যক্রমের ফরমেট কেমন হবে সে বিষয়ে উপস্থিত সবাই মতামত পেশ করেন। তাঁরা আরো বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠির উন্নয়নে এবং তাদের হারানো সংস্কৃতি ও ভাষা এবং চলমান সংস্কৃতিগুলো সংরক্ষণ এবং পুণরুদ্ধারের লক্ষে এবং এই সকল জাতীগোষ্ঠির অধিকার সংরক্ষণে গবেষণা করা খুব প্রয়োজন। কারন তাদের প্রকৃত সংখ্যা, সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থা এবং তাদের ভূমির অবস্থাসহ অন্যান্য বিষয়ে তুলে আনার জন্য গবেষনার কোন বিকল্প নাই বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin