রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী বিভাগে মহিলা দলের টিম লিডার জাহান পান্না

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৭৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, ফরিদপুর , বরিশাল , কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর এবং সিলেট বিভাগের ন্যায় রাজশাহী বিভাগে বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গত সোমবার বিকেলে সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজশাহী বিভাগে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সদস্য বেগম জাহান পান্নাকে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিমের দলনেতা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সেইসাথে লাভলী রহমান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহিদুন্নাহার কাজী হেনা, রোকসানা বেগম টুকটুকি, পূর্ণিমা ইসলাম, নুর আফরোজ জ্যোতি, মাহফুজা বেগম ঝর্না ও গুলশান আরা মমতাকে সদস্য করে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।

এই টিম গঠন করায় টিল লিডার ও সদস্যরা বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে তারা ধন্যবাদ, অভিনন্দ ও শুভেচ্ছা জানান। সেইসাথে আগামীতে নারী উন্নয়ন, নারী নেতৃত্বের বিকাশ এবং গনতন্ত্র পূনরুদ্ধার ও বেগম জিয়ার মুক্তির আন্দোলনে তারা সক্রিয় ও জোড়ালো ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin