শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী বিভাগ এই প্রথম দুইজন এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স প্রাপ্ত রেফরি পেল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ৩০ নভেম্বর হতে ৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত নেপালের কাঠমন্ডুতে অনুষ্ঠিত ৭ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ানশীপ ও এশিয়ান কারাতে ফেডারেশনের অধিনে রেফরি সেমিনার ও রেফরি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ১৩জন রেফরি পরীক্ষায় অংশগ্রহন করে ৭জন পরীক্ষায় পাশ করেন। বাংলাদেশের হয়ে রাজশাহী বিভাগ থেকে এই প্রথম একেএফ জাজ (রেফরি) পরীক্ষায় কৃতৃত্বের সাথে পাশ করেন বকুল হোসেন (কুমিতে) ও সাজ্জাদ হুসাইন (কাতা ও কুমিতে)।

পরীক্ষায় উর্ত্তীন হওয়ার পর এশিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রনে ৭ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ানশীপে জাজ (রেফরি) দায়িত্ব পালন করেন। সেই সাথে এশিয়ান কারাতে ফেডরেশনে পরৗীক্ষায় অংশগ্রহনের জন্য চুড়ান্তভাবে নির্বাচিত করায় ও পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় বাংলাদেশ কারাতে ফেডারেশনকে ধন্যবাদ জানান বকুল হোসেন ও সাজ্জাদ হুসাইন। বুধবার দেশে ফেরার পর তাদের সম্বর্ধনা প্রদান করেন বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে এসোসিয়েশনের শিক্ষার্থীবৃন্দ ও সংগঠনের সভাপতি রেজাউল করিম রাজু। সেই সাথে রাজশাহী তথা বিভাগীয় কারাতে প্রশিক্ষকবৃন্দ অভিনন্দন জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin