বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী বিশ^বিদ্যালয়ে শেখ হাসিনা হলের নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ^বিদ্যালয়ে শেখ হাসিনা হলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে শেখ হাসিনা হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

উদ্বোধনকালেরাজশাহী বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপু, উপ-উপাচার্যদ্বয় প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান উল-ইসলাম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin