বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজী ও দোকান ভাঙ্গচুর করার অভিযোগ

  • প্রকাশ সময় বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর লক্ষীপুর এলাকায় দোকান ফলের দোকান ও মোটর সাইকেল গ্যারেজ ভাঙ্গচুর করা নিয়ে বিএনপি নেতৃবৃন্দ ও তার তাদের অনুগত সন্ত্রাসীদের বিরুদ্ধে মঙ্গলবার রাতে দুইটি অভিযোগ করা হয়েছে। প্রথম অভিযোগটি করেন ইয়ারুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ী। তিনি রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক মৃত আজীজুর রহমান এর ছেলে কচি(৪৭), অত্র ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান(৪৭), আতাউর রহমানের ছেলে সাব্বির মাহমুদ (২১) ও জিসানসহ অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ পনের বিরুদ্ধে রাত ৮টায় রাজপাড়া থানায় মামলা করেছেন। সবার বাড়ি রাজপাড়া থানাধীন চন্ডিপুরে।

অভিযোগে তিনি উল্লেখ করেন আমার ফলের দোকান ভেঙ্গে দিয়েছে। তিনি তাৎক্ষনিক সংবাদ পেয়ে তার দোকানে এসে দেখেন তার দোকানের সকল মালামাল রাস্তায় ফেলে দিয়েছে। তিনি দোকান ভাঙ্গার বিষয়ে বিবাদীদের জিজ্ঞাসাবাদ করলে বিবাদীগণ কোন কথা না বলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ব্যবসা করলে চাঁদা দিতে হবে জানান। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আসামীগণ এলোপাথাড়ী মারধর করে তাকে আহত করে এবং তারা দোকান ও মালামাল সহ নষ্ট করে ত্রিশ হাজার টাকার ক্ষতি করেছেন উল্লেখ করেন।

এদিকে শাহিন নামে আরেক গ্যারেজ ব্যবসায়ী জিসান বাদে উপরোক্ত তিনজনসহ আরো অজ্ঞাত ৪ থেকে ৫ জনের নামে অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন রাজপাড়াধীন নির্বাচন অফিসের পাশে সিটি কর্পোরেশনের যাত্রী ছাউনি, বেল্লাল হোসেন সিটি কর্পোরেশন থেকে লিজ নেন। এরপর তিনি বেল্লাল হোসেন এর নিকট থেকে যাত্রী ছাউনিটি দুই হাজার টাকা মাসিক ভাড়া চুক্তি নিয়ে মোটর সাইকেল গ্যারেজ দিয়ে কর্ম করে খাচ্ছে।

ছাত্র-জনতার আন্দোলনের কারনে সরকার পরির্বতন হলে সকল আসামীগণ মাঝে মাঝে তার দোকানে এসে হুমকি দিয়ে বলে এ দোকান গুলো তাদের দখলে। এখন থেকে তারা ভাড়া নেবেন বলে ভয় দেখায়। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৪) তারিখে অনুমান রাত ১০টার সময় বিবাদীগণ তার গ্যারেজে এসে উত্তেজিত হয়ে বলে দোকান ভাড়া তাদেরকে দেওয়া লাগবে, তিনি আসামীদেরকে সিটি কর্পোরেশনের কাগজ দেখাতে বললে তারা বলেন, এতদিন অন্যরা খেয়েছে, এখন আমরা খাবো বলে গ্যারেজ বন্ধ করার হুমকি দিয়ে চলে যায়। তারা উভয়ে আসামীদের আটক করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান বলেন, অভিযোগ হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin