রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগরীতে স্থায়ী ফ্রি মাস্ক বিতরণ বুথ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক এই মহামারিতে সর্বসাধারণের জন্য আরএমপি’র উদ্যোগে রাজশাহী মহানগরীতে স্থায়ী ফ্রি মাস্ক বিতরণ বুথের উদ্বোধন করেন পুলিশ কমিশনার। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০ টায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজশাহী মহানগরী এলাকায় শতভাগ মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষে সাহেব বাজার জিরো পয়েন্টে আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্থায়ী ফ্রি মাস্ক বিতরণ বুথের উদ্বোধন করেন।

উদ্বোধীন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চলার পথে মাস্কের প্রয়োজন হলে বা বাড়ী হতে মাস্ক নিয়ে বের হতে ভুলে গেলে কিংবা ব্যবহৃত মাস্ক নষ্ট হয়ে গেলে, এই কেন্দ্র থেকে জনগণ বিনা মূল্যে মাস্ক সংগ্রহ করতে পারবেন। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিজেকে মাস্ক পড়তে হবে এবং অন্যকে মাস্ক পরিধানে অনুপ্রাণিত করতে হবে। সেইসাথে এই মহামারী ভাইরাস থেকে বাঁচতে ৩০ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন গ্রহণ করার জন্য নগরবাসীর প্রতি আহ্ববান জানান।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৃষ্ট পরিস্থিতিতে আরএমপি থেকে গত বছর থেকে মাস্ক ও কর্মহীন, অসহায় দু:স্থ, প্রতিবন্ধীসহ বিভিন্ন পেশাজীবীদের মধ্যে ত্রাণ সামগ্রী ও মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে।

রাজশাহী নগরীর আইন শৃংখলা রক্ষার পাশাপাশি আরএমপি মানবিক ও সামাজিক দায়বদ্ধতামূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সাহেব বাজার জিরো পয়েন্টে স্থায়ী ফ্রি মাস্ক বিতরণ বুথের কার্যক্রম শুরু হলো। পর্যাক্রমে রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই বুথ স্থাপন করা হবে বলে জানান পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), তৌহিদুল আরিফসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin