রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর আ’লীগ’র সাধারণ সম্পাদক ডাবলু’র মাস্ক বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৫৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি: আবার বাড়তে শুরু করেছে করোনার প্রাদুর্ভাব। করোনা থেকে জনগণকে রক্ষা করতে আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জনগণের মধ্যে এক হাজার মাস্ক বিতরণ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশক্রমে ও করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে কুমারপাড়া মোড়ে পথচারী ও জনসাধারণের মাঝে এই মাস্ক গুলো বিতরণ করেন তিনি।
এর মধ্যে তৈরি করা উন্নত মানের ৫০০ ও সার্জিক্যাল ৫০০ মাস্ক ছিলো। বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফ উদ্দিন খান, সদস্য ও ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মনতাজ আহমেদ, সদস্য ও ১৮ (দক্ষিণ) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, প্রচার সম্পাদক ওমর ফারুক নয়ন, সদস্য শাহিনুর ইসলাম সাহিন, ১৬ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিব শেখ, নগর যুবলীগের সদস্য মুরসালিন হক রাবু ও আব্দুর রাজ্জাক রনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin