বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর কৃষক দলের ইফতার মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৩২৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে মঙ্গলবার বাদ আসর রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থ্যতা, সফলতা ও দীর্ঘায়ু ও রাজশাহী মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম এডভোকেট কবির হোসেন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম (শফি)। রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামিম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষক দলের সাবেক আহ্বায়ক ওয়াদুদু হাসান পিন্টু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিুটু ও রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন ইসলাম।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম, রাজপাড়া থানা কৃষক দলের সভাপতি মোন্তাজুর রহমান ডাবলু ও সাধারণ সম্পাদক টিটু ইসলাম, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশা, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। এছাড়াও মহানগর কৃষক দলের অন্যান্য যুগ্ম আহ্বায়কবৃন্দ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথি বৃন্দ এই ডামি সরকারের সমালোচনা করে বলেন, বিএনপি আন্দোলনে পরাজয় বরণ করেনি। উপরোন্ত বিএনপি’র বিজয় হয়েছে। কারন দেশের জনগণ বিএনপির পক্ষে রয়েছে। জনগণ গত নির্বাচনে ভোট দিতে যায়নি। এই ফ্যাসিস্ট সরকার ডামি নির্বাচন করায় বিশ^ব্যাপি ঘৃনীত হয়েছে। সারা বিশে^ বাংলাদেশের ভাবমুর্তি নষ্ট হয়েছে। এ অবস্থায় এখন একটাই কাজ এই অবৈধ ও নব্য বাকশালী সরকারকে বিতারিত করে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এই আন্দোলনে সবাইকে সক্রিয় অংশগ্রহন করার আহ্বান জানান তারা। বক্তব্য শেষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin