বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর ছাত্রদলের শোক র‌্যালি

  • প্রকাশ সময় বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে বেলা ১২টার দিকে শোক র‌্যালি বের করা হয়। বুধবার রাজশাহী মহানগরীর কাদিগঞ্জস্থ একটি কমিউিনিটি সেন্টারের সামনে থেকে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রে সেনাবাহিনীর অফিসার হত্যা, ২৮ অক্টোবর লগি বৈঠার তান্ডব, শাপলা চত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রদের হত্যা, গত ১৫ বছরের অসংখ্য গুম-খুন, রাষ্ট্রীয় বাহিনীগুলোকে দানবে পরিণত করার মাধ্যমে বিএনপিসহ বিরোধী দলগুলোর গণতান্ত্রিক আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন, হেফাজতে নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবীতে আন্দোলনে নৃশংস গণহত্যায় শহীদদে স্বরণে এই শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি নিয়ে তারা সোনাদিঘির মোড় হয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূবনমোহন পার্কে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকির সভাপতিত্বেক এবং সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ এর সঞ্চলনায় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিউল ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হান রবিন, শাহ্ মখদুম থনা ছত্রদলের আহবায়ক মেহেদী হাসান ডলার,সদস্য সচিব পারভেজ ইসলাম মৃদুল, রাজশাহী কলেজ ছত্রদলের আহ্বায়ক খলেদ বিন ওয়ালিদ আবির,সদস্য সচিব আমিনুল ইসলাম,সিটি কলেজ ছত্রদলের আহ্বায়ক ফারহাদ আহম্মেদ সোহান, সদস্য সচিব এমদাদুল হক লিমন,নিউ গভ: ডিগ্রি কলেজ আহ্বায়ক সাব্বির আহম্মেদ অন্তর,সদস্য সচিব মাহমুদ হাসান লিমন, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল,বোয়ালিয়া পশ্চিম থানা ছত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, সদস্য সচিব নিহাল আহম্মেদ রায়হান, কাশিয়াডাঙ্গা থানা আহবায়ক মমিনুল ইসলাম রনি, চন্দ্রিমা থানা ছত্রদলের সদস্য সচিব আরিফ সরকার রাব্বি, মতিহার দক্ষিন থানা ছত্রদলের সদস্যস সচিব পিয়ারুল ইসলাম পিয়াল,সহ সকল থানা ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ছত্রদলের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আকবর আলী জ্যাকি বলেন, বিগত পলাতক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা পিলখানায় বিডিআর ও আর্মিদের হত্যা করে দেশ থেকে চৈৗকশ অফিসার শূন্য করেছিলেন। শুধু তাই নয় ২১ আগস্ট নিজের সমাবেশে গ্রেন্ডেন হামলা চালিয়ে নেতাকর্মীদের হত্যা করে দায় চাপায় বিএনপি’র উপরে। এছাড়া হেফাজত ইসলামীর আন্দোলনে শত শত মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করে। শুধু তাইনয় শেষে এসে শিক্ষার্থী ও জনতার উপরে হামলা করে শত শত শিক্ষার্থী-জনতাকে মেরে দেশ থেকে পালিয়ে গিয়ে প্রান বাঁচায় স্বৈরাচার হাসিনা। এই খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin