রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর বিএনপি’র জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবরে স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলছে। ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট আরো দুশ্চিন্তার বেশী কারন হয়েছে। সেইসাথে এই মহামারী করোনা শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত এবং প্রায় শতকের কাছে মানুষ মারা যাচ্ছে। সরকারী হাসপাতাল চিকিৎসা সেবা ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় ডাক্তারগণ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।
এ অবস্থায় করোনা রোগিদের সেবা নিশ্চিত করা লক্ষে এবং বিনামূল্যে করোনা টেস্ট বাড়ি বাড়ি গিয়ে করার দাবীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে বিএনপি, যুবদল, ছাএদল ও রাজশাহী আইনজীবি ফোরামের নেতৃবৃন্দ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন স্বাক্ষরীত স্বারকলিপি আজ রোববার (২৭ জুন) রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও রাজশাহী জেলা সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদারের নিকট প্রদান করেন।
দাবীগুলো হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমন রোধে যত দ্রæত সম্ভব সকল মানুষকে টিকা বিনামূল্যে প্রদানের ব্যবস্থা করা, প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে অধিক হারে বিনা মূল্যে সরকারী খরচে করোনা টেষ্ট করার ব্যবস্থা করা, প্রতিটি জেলা সদরে পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি এবং সরকারী খরচে বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা।
এছাড়াও করোনা রোগের চিকিৎসায় আক্সিজেন ও আইসিইউ অত্যন্ত জরুরী বিষয়, বিষয়টি অগ্রাধিকার দিয়ে প্রত্যেকটি জেলা উপজেলায় পর্যাপ্ত আইসিইউ বেড, হাইফ্লো নজেল ও সিলিন্ডারের ব্যাবস্থা করা, জেলা ও উপজেলা হাসপাতাল গুলোতে পর্যাপ্ত চিকিৎসক ও নার্সসহ পর্যাপ্ত টেকনিশিয়ান ও লোকবল নিয়োগ ও অন্যান্য রোগের চিকিৎসার ব্যবস্থা করা, প্রতিটি জেলায় অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অনুপযোগী রোগির করোনা টেষ্টের জন্য বাড়িতে যেয়ে নমুনা সংগ্রহ ও সরকারী খরচে টেষ্টের বাবস্থা করা ও সার্বিক চিকিৎসা সেবার জন্য অধিক সংক্রমন বৃদ্ধি অঞ্চল হিসেবে পর্যাপ্ত অর্থ বরাদ্ধ করার দাবী জানান নেতৃবৃন্দ।
স্বারকলিপি গ্রহন করে জেলা প্রশাসক বলেন, জনগণের জন্য সবাই কাজ করছে। স্বারকলিপির দাবীসমুহ জনগণের জন্যই। তবে সরকার ও জেলা প্রশাসন এর অনেকগুলো কাজ করে যাচ্ছে। তারপরেও আপনাদের এই দাবী সমুহ যথাযথ কর্তৃপক্ষেল নিকট প্রেরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করা হবে বলে জানান তিনি।


এসময়ে উপস্থিত ছিলেন, বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহমান পিন্টু, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক রইসুল ইসলাম, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি এ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, এ্যাডভোকেট মোজাম্মেল, আলআমিন ও শেফাত জেরীন তুলি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও সভাপতি আসাদুজ্জামান জনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin