নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি’র নব গঠিত আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ রোববায় বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়স্থ্য দলীয় কার্যালয়ে সাংগঠনের কার্যক্রম গতিশীল, থানা ও ওয়ার্ড কমিটি গঠন এবং আগামীতে মহানগর কমিটির গঠন বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়কবৃন্দ নজরুল হুদা, দেলোয়ার হোসেন, আসলাম সরকার, বজলুল হক মন্টু, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী। সভা সঞ্চালানা করেন আহবায়ক কমিটির সদস্য সচিব মামুন অর রশিদ।
আলোচনায় সভাপতি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার আন্দোলনকে বেগমান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রয়োজন। এই ঐক্য গড়ে তোলার লক্ষে প্রতিটি থানা ও ওয়ার্ড বিএনপি কমিটি ইতিমধ্যে ভেঙ্গে দেয়া হয়েছে। খুব দ্রত সময়ের মধ্যে এ সকল কমিটি গঠন করে সেখান থেকে কাউন্সিলর তৈরী করে মহানগর বিএনপি’র কাউন্সিল করা হবে জানান তিনি।