বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের ঈদ পুনর্মিলনী

  • প্রকাশ সময় বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ভূবনমোহন পার্কে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদীন শিবলী, বজলুল হক মন্টু, যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ উঠেপরে লেগেছে। কিন্তু দীর্ঘ পনের বছরে তা পারেনি। ভবিষ্যতেও পারবেনা। তারা বলেন, দেশ এখন গণতন্ত্রহীন হয়ে পড়েছে। সেইসাথে তলাবিহিন ঝুড়িতে পরিণত হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। নিত্যপণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় মানুষ খুব খারাপ অবস্থায় আছে। তারা আরো বলেন, দেশের গণতন্ত্র পুণরুদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশের সাধারণ মানুষকে এই হায়নারুপি সরকারের কবল থেকে রক্ষা করতে চলমান আন্দোলনকে আরো বেগমনা করতে সবাইকে রাজপাথে থাকার আহ্বান জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin