বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৫০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্টে গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে রাজশাহী মহানগর মহিলা আওয়ামী লীগের আয়োজনে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিকেল ৫টায় কুমারপাড়াস্থ নগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে পুষ্পস্তবক অর্পণ পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। আরও বক্তব্য রাখেন রাজশাহী মহানগর মহিলা লীগের সহ-সভাপতি ইপফাৎ আরা কামাল ও যুগ্ম সম্পাদক মালিহা জামান মালা। অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা লীগের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin