নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী। উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু ও মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি সহ বিএনপি ও যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বক্তব্য শেষে বেগম জিয়ার আশুরোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।