রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগর যুবদলের দোয়া ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের আয়োজনে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রুপকার ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রোববার বিকেলে রাজশাহী মহানগরের দাশপুকুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য আবু হেনা রান্টু, ৩নং ওয়ার্ড বিএনপি’র আহ্বায়ক সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বয়ক সিদ্দিকুর রহমান, সদস্য সচিব মিজানুর রহমান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক জইমুদ্দিন, বিএনপি নেতা সোহরাব হোসেন, ৩নং ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক তাসলিমা নির্জনা, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হান রাতুল ও যুবদল নেতা অপু, টুটুল, গাজিউলসহ বিএনপি,অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত অতিথিদের বক্তব্যে শেষে দোয়া মোনাজাত করা হয়। শেষে শীতার্তদের মধ্যে অতিথিবৃন্দ প্রায় পাঁচশতাধীক শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin