মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহী মহানগর যুবদলের শোক র‌্যালি

  • প্রকাশ সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যুবদল নেতা শাওন প্রধান হত্যার প্রতিবাদে রাজশাহী মহানগরের উদ্যোগে শোকর‌্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে থেকে নেতাকর্মীরা শোকর‌্যালি শুরু করে সাহেব বাজারসহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজশাহীর ঐতিহ্যবাহী ভুবন মোহন পার্কে এসে প্রতিবাদ সমাবেশ করেন। এই শোকর‌্যালি এক পর্যায়ে বিক্ষোভ মিছিলের রুপান্তরিত হয়।

শোকর‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন। রালী পূর্ব সমাবেশ সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। বক্তব্য রাখেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনির সঞ্চালনায় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের রাজশাহী বিভাগীয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, সাদ্দাম হোসেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন বাবলু, নাসিম খান, আতাউর রহমান বাধন, ফাইজুল ইসলাম ফাহি, কামরুজ্জামান মিলন, রফিকুল ইসলাম টফি, সালমগীর হোসেন, সোহেল রানা, আল মামুন বাবু, জামিলুর রহমান জামিল, মাইনুল ইসলাম মিন্টু, ঈসমাইল হোসন রাহি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান উদ্দিন রাহি, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ রাজশাহী জেলা যুবদলের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের আর কোন প্রকার অন্যায়, অত্যাচার, জুমুল, হত্যা ও নির্যাতন সহ্য করা হবেনা। শুধু যুবদল নয় জাতীয়তাবাদী দলের যে কোন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা হলে এর পাল্টা জবাব দেয়া হবে। তিনি আরো বলেন, সরকারের নির্দেশে পুলিশ একের পর এক হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে। এই ফ্যাসিস্ট সরকার জাতীয় সংসদকে নিজের ঘর বানিয়ে যা ইচ্ছা তাই আইন পাশ করে নিচ্ছে। কিন্তু সরকারের এই অন্যায় আর মেনে নেয়া হবেনা এবং যতগুলো হত্যা ও গুম হয়েছে সবগুলো বিচার করা হবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, দেশে বিএনপি’র গণজোয়ার বইছে। সরকার বিএনপি’র এই জোয়ার দেখে ভীত হয়ে আগামীতে ক্ষমতায় টিকে থাকতে আজ্ঞাবহ নির্বাচন কমিশন করেছে। আবার ভোট চুরি করার জন্য নতুন করে ভোটিং মেশিন ক্রয় করার পাঁয়তারা করছে। কিন্তু এই সকল ষড়যন্ত্র আর মেনে নেবেনা বিএনপি ও দেশের জনগণ। তুঠানের ন্যায় আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটিয়ে নির্বাচন কমিশনকে অপসারন করে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে উল্লেখ করেন তিনি। পরে নিহত সকলের রুহের মাগফিরাত ও বেগম জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin