বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন ঘোষণা

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবদেক : দীর্ঘ সাত বছর পর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে। আগামী ২ সেপ্টেম্বর শনিবার মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় কমিটি থেকে সম্মেলনের দিন ধার্য করা হয়।

রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী জানান, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত এক আদেশে সম্মেলনের দিন ধার্য করে মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেয়া হয়েছে। চিটিতে আগামী ২ সেপ্টেম্বর সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা সম্মেলনের প্রস্তুতির কাজ শুরু করবো।

এদিকে, সম্মেলনের দিন ঘোষনার পর পরই চাঙাভাব বিরাজ করছে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। ইতোমধ্যেই পদ প্রত্যাশী ও তাদের পক্ষে দোয়া সমর্থন চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনেকেই। আবার কেউ কেউ দোয়া ও সমর্থন চেয়ে অনেকেই নগরীতে ব্যানার ও ফেস্টুন টাঙাতে শুরু করেছেন।

অপরদিকে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় অর্ধডজন তরুণ নেতা নগর আওয়ামী লীগের নেতাদের সমর্থন আদায়ে তৎপরতা চালাচ্ছেন। তবে এবার প্রার্থী হচ্ছেন না বর্তমান সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু। দলের হাইকমান্ডে তারা জীবন-বৃত্তান্ত জমা দেননি।

জানা গেছে, গত ফেব্রুয়ারীতে রাজশাহী জেলা ও মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পদ-প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত নিয়েছে দলটি হাইকমান্ড। গত ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারী এই তিনদিন জীবন-বৃত্তান্ত জমা নেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে মহানগর যুবলীগের দুই পদের জন্য ২৮ জন নেতা তাদের জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১৮ জন।

সভাপতি পদের জন্য যারা জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন এদের মধ্যে রয়েছেন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, যুবলীগ নেতা মাহমুদ হাসান খান চৌধুরী ইতু, আশরাফুল আলম, মুখলেছুর রহমান মিলন, আমিনুর রহমান খান রুবেল, এডভোকেট কাওসার রহমান নাইজার, ইউসুফ আলী ও রবিউল ইসলাম রুবেল।

এছাড়াও সাধারণ সম্পাদক পদে যারা জীবন-বৃত্তান্ত জমা দিয়েছেন এদের মধ্যে রয়েছেন, নগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আকতার নাহান, বর্তমান সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, মনিরুজ্জামান খান মনির, মুকুল শেখ, এডভোকেট মাজেদুল আলম শিবলী, রেজাউর রহমান রাজীব, রমজান আলী জনি, জয়নাল আবেদীন, পিয়ারুল ইসলাম পাপ্পু, আরকান বাপ্পি, সুজন আলী শেখ, মোরসালিন হক রাবু, আশিকুর রহমান অদ্বিত, মামুনুর রশিদ মাহবুব, প্রভাত রয় মনা, প্রণব সরকার, জাহিদ হাসান ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সর্বশেষ ২০১৬ সালের ৫ মার্চ মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠত হয়। ঐ সম্মেলনে রমজান আলী সভাপতি ও মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক মনোনিত হন। এর আগে ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সম্মেলন হয়েছিল। ওই সম্মেলনে রমজান আলী সভাপতি ও মোশাররফ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর পর থেকে প্রায় ২০ বছর ধরে তারাই নেতৃত্ব রয়েছেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin