রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক ইতু’র বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে মহানগর যুবলীগ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৬৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতুর বিরুদ্ধে স্থানীয়, জাতীয় এবং অনলাইন পোর্টাল এবং পত্রিকায় গত কয়েক দিনে বাংলাদেশ ছাত্র শিবিরের কর্মী হিসেবে চাঁদা প্রদান করছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এর প্রতিবাদে ইতু গত ১১ আগস্ট বুধবার দুপরের দিকে নগরীর রেলওয়ে ষ্টেশনের একটি হোটেল কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেন।

ঠিক তার পরের দিন আজ বৃহস্পতিবার (১২আগস্ট) বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগরের সভাপতি রমজান আলী ও সাধারণ সম্প্দাক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু স্বাক্ষরীত মহানগর যুবলীগের প্যাডে এই ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করার জন্য রাজশাহী মহানগর যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেলকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, প্রচার সম্পাদক এ্যাডভোকেট মাজেদুল আলম শিবলী ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ কবির রেজা।

এখানে উল্লেখ করা হয়েছে গত ৮ আগস্ট দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক যুগান্তরসহ কিছু অনলাইন পত্রিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান খান চৌধুরী ইতুর ছাত্র শিবিরের সাথে সংশ্লিষ্টতা এবং ইয়ানত প্রদান সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যা যুবলীগের নেতৃবৃন্দের দৃষ্টি গোচর হয়েছে এবং এই প্রতিবেদনে যুবলীগের সকল নেতাকর্মী বিব্রত হয়েছে।

সেইসাথে রাজশাহী মহানগর যুবলীগের ভাবমুর্তি চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। এই প্রতিবেদনের বিষয়টি পুংখানু-পুংখরুপে যাচাই ও তদন্ত সাপেক্ষে প্রকৃত তথ্য খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য এই কমিটি করা হয়েছে। সেইসাথে চলতি মাসের ২০ তারিখের মধ্যে লিখিত প্রতিবেদন দেয়ার জন্য কমিটিকে নির্দেশ প্রদান করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin