বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী শাহ মখদুম ও চন্দ্রিমা থানা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর শাহ্ মখ্দুম ও চন্দিমা থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে রোববার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগরীর শাহ্ মখ্দুম থানা বিএনপি দলীয় কার্যালয়ে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ এর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ইসমাইল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, শাহ্ মখ্দুম থানা যুবদল নেতা মারুফ হোসেন জীবন ও শাহ্ মখ্দুম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তজা ফামিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদল শাখার আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, শাহ্ মখ্দুম থানা ছাত্রদলের আহ্বায়ক ডলার, সদস্য সচিব মৃদুলর রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রাতুলসহ অত্র সমুহের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রধান অতিথি বলেন, রমজান প্রায় শেষের দিকে। কেন্দ্রীয় বিএনপি’র ঘোষনা অনুযায়ী রমজান মাসব্যাপি আন্দোলনের অংশ হিসেবে ইফতার মাহফিল আয়োজনের নির্দেশনা ছিলো। বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন তা সঠিকভাবে পালন করেছে। এই রোজাতেও বিএনপি’র আন্দোলন থেমে নেই। এ অবস্থা দেখে এই নিশি রাতের সরকার ভীত হয়ে অনেক জায়গায় ইফতার মাহফিলেও বাধা প্রদান করেছে। সারাদিন রোজা রাখার পরে জনগণ ও নেতাকর্মীরা একটু বসে ইফতার করবে তা এই সরকারের পেটয়া বাহিনী করতে দেয়নি। এত কিছুর পরে বিএনপিকে দমিয়ে রাখা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, রোজার ঈদের পরেই সরকার পতনের একদফা আন্দোলন আসছে। এই আন্দোলনে সবাইকে রাজপাথে থাকার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে বক্তব্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin