বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী সদর দলিল লেখক সমিতির আর্থিক অনুদান প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সদর দলিল লেখক সমিতির সদস্যগণের সন্তানকে শিক্ষাবৃত্তি ও মৃত সদস্যের পরিবারকে অনুদানের অর্থ প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে সদর দলিল লেখক সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে মেয়র বলেন, রাজশাহী নগরীতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। কোর্ট চত্বরেরও উন্নয়ন করা হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও রাজশাহীর অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ চলমান রয়েছে। শিগগিরই ভারতের মুর্শিদাবাদের মায়া থেকে রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুটে নৌযান চলাচল শুরু হবে। এরপর সেটি রাজশাহী পর্যন্ত চালু ও নগরীতে নৌবন্দর স্থাপন করা হবে। এটি চালু হলে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে, অনেক কর্মসংস্থানও হবে। রাজশাহী মহানগরীর আয়তন বৃদ্ধির কাজ এগিয়ে চলেছে। যা বর্তমান পরিমাপের চারগুণ হবে। বর্ধিত এলাকায় সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে নানামূখী উদ্যোগ গ্রহণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন এমপ্লয়মেন্ট স্কিল ডেভেপলমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। আমাদের সন্তানদের পেশাগত দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে হবে। যেন তারা বিদেশী গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে।

রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ মহিদুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা রেজিষ্টার (অ: দা:) মোহা. শফিকুল ইসলাম, পবার সাব-রেজিষ্টার আয়েশা সিদ্দিকা, সদর সাব রেজিস্টার (খন্ডকালীন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও সাব রেজিস্টার (খন্ডকালীন) এন এ এম নকিবুল আলম। সঞ্চালনা করেন সদর দলিল লেখক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু। এ সময় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin