মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে শাহাদাৎ বার্ষিকী পালন

  • প্রকাশ সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানন এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকের সমন্বয়ে রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজে ব্যাপক কর্মসূচী পালিত হয়। সকাল সাড়ে ৮টায় কালোব্যাজ ধারণ পূর্বক শোক র‌্যালির মাধ্যমে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণ করে কর্মসূচীর সূচনা হয়।
পরবর্তীতে কলেজ অডিটোরিয়ামে নির্ধারিত কবিতা আবৃত্তি, প্রবন্ধ পাঠ, শিক্ষার্থীদের বক্তব্য, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আকবর হোসেন। প্রধান অতিথি তাঁর বক্তেব্যে জাতির পিতার আদর্শ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। সেইসাথে শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin