বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী সিটি কর্পোরেশনে সাথে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের মাননীয় মেয়রের দপ্তর কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক।

সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যলোচনা, আরডিএ কর্তৃক গৃহিত প্রস্তাবিত প্রকল্প সমূহের অগ্রগতি পর্যলোচনা, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সমাধি সৌধ নির্মাণ প্রকল্পে প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ সংক্রান্ত, মহানগরীর ৩০নং ওয়ার্ড বুধপাড়া এলাকায় খেলার মাঠ নির্মাণে প্রস্তাবিত ভূমি ব্যবহারে অনাপত্তি প্রদান, রাজশাহী সিটি কর্পোরেশনের আওতায় বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্প সমূহের অধিন অধিগ্রহণতব্য ভূমিতে কাঠামো নির্মাণ সংক্রান্ত বিষয়ে, আরডিএ এর নওদাপাড়া ও সিরইল বাস টার্মিনাল, আরডিএ মাকের্ট ও বিবিধ প্রসঙ্গে আলোচনা করা হয়।

সভায় প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম খান, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান (বাচ্চু), সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, আরডিএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল তারিক, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-ঈ-সাঈদ, রাসিকের প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার (প্রকল্প) আশরাফুল হক, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট (প্রকল্প) গোলাম মুর্শেদ, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin