রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী সিটি কলেজ ছাত্রদল নেতৃবৃন্দের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাত

  • প্রকাশ সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এন.এম আল মামুন চৌধুরী এঁর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান তারা। এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী সিটি কলেজের প্রফেসর শাহ তৈবুর রহমান চৌধুরী।

রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক লিমনের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বিশাল রহমান, তাকাফুল ইসলাম সৈকত, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদ, সিটি কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল-আরিফ সাদ ও বোয়ালিয়া থানা তারেক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আননাফি খান মন।

সদস্য সচিব লিমন ভারপ্রাপ্ত অধ্যক্ষর এঁর নিকট কলেজে স্বঅবস্থান তৈরী করার অনুরোধ করেন। সেইসাথে তারা যেন কলেজে ছাত্রদলের কার্যক্রম পরিচালনা করতে পারেন সে পরিবেশ তৈরী করতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট অনুরোধ করেন তিনি। এছাড়াও কলেজের সকল কাজে সহযোগিতা করার প্রতিশ্রæতি দেন তারা।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ.এন.এম আল মামুন চৌধুরী নেতৃবৃন্দের কথা শোনেন এবং বলেন, দীর্ঘ দেড় বছর পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে। তরিঘরি কোন কিছু না করে পর্যায়ক্রমে সকল ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin