বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে বুধবার সকল স্যানেটারি দোকানদার এবং কোম্পানীর প্রতিনিধির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। দোকান মালিক সমিতি ও কোম্পানীর প্রতিনিধির সাথে আলাদাভাবে এই সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীকে শিক্ষা নগরীর পাশাপাশি ব্যবসায়ী নগরী হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ন আলোচনা করা হয়। এতে করে বেকারত্ব সমস্যা সমাধানে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।

সভায় উপস্থিত সদস্যরা ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সদস্যা তুলে ধরেন এবং ব্যবসায়ীরা যেন কোনভাবেই ক্ষতিগ্রস্থ না হয় এজন্য কোম্পানীর প্রতিনিধিদের বাসা-বাড়িতে পন্য বিক্রি করার না করার জন্য বলা হয়। আলোচনায় কোম্পানীর প্রতিনিধিরা সরাসরি পন্য বিক্রি না করার প্রতিশ্রুতি দেন। সেইসাথে রাজশাহীতে শিল্পকারখানা স্থাপন করার জন্য রাসিক মেয়রের দৃষ্টি আকর্ষন করেন স্যানেটারি ব্যবসায়ী মালিক সমিতির সদস্যরা।

সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সভাপতি এনায়েতুল্লাহ খান সবুজ। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান। এছাড়াও আর.এফ.এল গ্রুপ, গাজি গ্রুপ, লীরা গ্রুপ, ন্যাশনাল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, আকিজ সিরাামিক গ্রুপ, আনোয়ার গ্রুপ, মদিনা গ্রুপ, চারু সিরামিক, সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ, শরীফ মেটাল, তানভীর মেটাল ওসুজন মেটাল, এন মোহাম্মদ গ্রুপ, আর.এ.কে সিরামিকসহ বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin