বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার পাশে মহানগর আ.লীগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসছে ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে রাজশাহী-২ সদর আসনে আওয়ামী লীগের প্রার্থীকে সরিয়ে দিয়ে জোটের প্রার্থীকে দেয়া হয়েছে। এ আসনটি জোটের প্রার্থীকে দেয়া হলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মুক্তিযুদ্ধেল সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ শফিকুর রহমান বাদশাকে সমর্থন জানিয়ে পুরো আওয়ামী লীগ নেতাকর্মীরা তাঁর পক্ষে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। এছাড়াও তাঁকে বিজয়ী করতে মাঠেও নামছেন আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা।

এই নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেল ৪টা হতে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে রাজশাহী মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মত বিনিময় সভায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার পক্ষে কাজ করার জন্য এক জোট হয়েছে নেতাকর্মীরা। এই অবস্থায় স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার শক্তি বাড়লেও, শরিক দলের নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশার কনঠাশা হতে যাচ্ছে।

সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আসলাম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রার্থী ও আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুসাব্বিরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম।

আরো বক্তব্য রাখেন নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট. আসলাম সরকার, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল গালিব, রুয়েট ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌমিক সাহা, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি শুভ ও নগর যুব মহিলা লীগ সভাপতি এডভোকেট. ইসমত আরা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি সৈয়দ শাহাদত হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব।

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য শামসুজ্জামান আওয়াল, মুশফিকুর রহমান হাসনাত, নজরুল ইসলাম তোতা, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, নগর শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু ও নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ।

মতবিনিময় সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও এর অন্তর্গত থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা-কে স্বতন্ত্র সংসদ সদস্য পদে কাঁচি প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin