রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাবি ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনে’র দশম দ্বি-বার্র্ষিক সম্মেলন উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৪৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের দশম দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এলামনাই এসোসিয়েশনেরে প্রধান পৃষ্ঠোপোষক প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে দুইদিনব্যাপি এই সম্মেলনের উদ্বোধন করেন। এরপর এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও শিক্ষকদের সমন্বয়ে শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে ১৯৬৯ এর গণঅভ্যুথানে বাংলাদেশের প্রথম নিহত শহীদ বৃদ্ধিজীবী ড.শামসুজ্জোহার সমাধীস্থলে পূস্পস্তবক অর্পন করেন তারা।

এরপর রাবি সিনেট ভবনে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মাহবুবর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। পৃষ্ঠোপোষক হিসেব উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী জাকারিয়া ও প্রফেসর ড. সুলতান-উল-ইসলাম। উপস্থিত ছিলেন রাবি ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহমুদা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস এ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি ওমর কবীর।

উপস্থিত ছিলেন প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুুরী, প্রফেসর ড. আবুল কাসেম, প্রফেসর ড.ময়েজুল ইসলাম, প্রফেসর ড. চিত্তরঞ্জন মিত্র. প্রফেসর ড. মূর্তজা খালেদ, প্রফেসর ড. শেরুজ্জামান ও প্রফেসর ড. মামুন জিয়াদসহ ইতিহাস বিভাগের প্রাক্তন শিক্ষার্থীগণ। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন গুনিজনকে উত্তরীও ও অন্যান্য উপহার প্রদান এবং অত্র বিভাগের বর্তমান কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

দুইদিনব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে গুচ্ছ আড্ডা, স্মৃতি রোমন্থন, ক্রীড়া অুনষ্ঠান, বিজনেস সেশন, ঐতিহাসিক স্থান পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল শনিবার রাতে এই সম্মেলন শেষ হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin