বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রামেক হাসপাতালে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাট

  • প্রকাশ সময় বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৪৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দফায় দফায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীর চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে। বিশেষ করে করোনা ইউনিটের রোগীদের অক্সিজেন সেবা ব্যাহত হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থায় করোনার রোগী সামলানো বেশ কষ্টসাধ্য হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতাল এলাকায় বিদ্যুতের আসা-যাওয়া শুরু হয়। কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর আসছে, আবারও চলে যাচ্ছে।

এখানকার রোগীর স্বজনদের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ১০ থেকে ১২ বার। এতে সব থেকে বিপাকে আর ঝুঁকিতে করোনা ওয়ার্ডের রোগীরা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, পুরো হাসপাতালেই বিদ্যুৎ বিভ্রাট চলছে। বিদ্যুৎ গেলে ২০-২৫ মিনিট থাকে না। এ সময় রোগীর সেবা নিশ্চিত করা খুবই কঠিন হচ্ছে। বিশেষ করে করোনা ওয়ার্ডে যাদের অক্সিজেন দিতে হয় তাদের সেবা দেওয়া কষ্টসাধ্য হচ্ছে।

তিনি বলেন, জেনারেটর দিয়ে সব অক্সিজেন সরবরাহ সম্ভব হয় না। এ সময় অক্সিজেন সিলিন্ডার দিতে হয়। আমাদের নানান ঝামেলা হয়। এজন্য নেসকো ও গণপূর্ত কর্মকর্তাদের ডেকে পাঠানো হয়। তারা একে অন্যের দোষ বলছিল।

আমি তাদের বলে দিয়েছি কার দোষ জানি না, আমাদের বিদ্যুৎ লাগবে। ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin