শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাসিক’র নিষেধাজ্ঞা অমান্য করে নগরীতে কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টারের লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার মালিকরা রাজশাহী সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজের গেটের সামনে গার্ডিয়ান এডুকেয়ার এর দুইজন ছেলেকে এই লিফলেট বিতরণ করতে দেখা যায়। তবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের একজন এসে তাদের গেট সড়িয়ে দিলেও তারা গেট থেকে সামান্য দূরে গিয়ে আবার লিফলেট বিরতণ শুরু করে। শিক্ষার্থীরা লিফলেট হাতে নিয়ে রাস্তায় ফেলে চলে যায়।

উল্লেখ্য এ বিষয়ে মহানগরীর কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার মালিকদের নিয়ে চলতি মাসের ১৬ তারিখ বৃহস্পতিবার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেছিলেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম।

সভায় জানানো হয়েছিলো, রাজশাহী সিটি কর্পোরেশনের পুর্ব অনুমতি ব্যতিত নগরীতে কোন প্রকার ব্যানার ফেস্টুন লাগানো যাবে না। কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত লিফলেট, হ্যান্ডবিল বিতরণে অবশ্যই পুর্ব অনুমতি নিতে হবে। পরিচ্ছন্ন নগরীর পরিবেশ আরও পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ভাবে লিফলেট হ্যান্ডবিল বিতরণ করা থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছিলো। রাসিক এর অনুরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ তারা অব্যাহত রেখেছে।

এ বিষয়ে শিক্ষার্থীদের একাধিক অভিভাবক বলেন, রাজশাহী মহানগরীর প্রায় সকল প্রাইভেট হোম ও কোচিং সেন্টার থেকে প্রতিনিয়ত অভিভাবকদের মোবাইলে কল দিয়ে বিরক্ত করছে। এ সকল মোবাইল নম্বর তারা কোথায় পাচ্ছে এটা নিয়ে প্রশ্ন করেন অভিভাবকগণ। এ সকল বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য রাসিক এর প্রতি অনুরোধ জানান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin