রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিকের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেবদক: রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা-২০২১-২০২২ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বার্হী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় রাসিকের সকল শাখা ও বিভাগের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা জানান, আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত টেকসই উন্নয়ন এবং বাসযোগ্য মহানগরী গড়ে তোলা। উন্নত নাগরিক সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা এ প্রশিক্ষণের লক্ষ্য। নাগরিক সেবা সুনিশ্চিতকরণ, সহজীকরণ, সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্রে শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন, ই-গর্ভনেন্স/উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তাবায়ন, অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন, তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন জোরদারকরণের বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় রাসিকের সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী সরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু সহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin