বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিকের পুনঃনির্বাচিত মেয়র ও তাঁর পরিবারবর্গের জন্য দোয়া মাহফিল

  • প্রকাশ সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও তাঁর পরিবারবর্গের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোববার সকাল সাড়ে ১১টায় নগর ভবন সিটি হল রুমে সিডিসি টাউন ফেডারেশন, সিএইচডিএফ ও ক্লাস্টার আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ও সিডিসি প্রকল্পের সদস্য সচিব নূর ইসলাম তুষার, সিডিসি প্রকল্পের উপদেষ্টা আরিফুল হক কুমার, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মাহাবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তারবিরুল আলম, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহম্মদ মামুন।

অনুষ্ঠান সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। দোয়া পরিচালনা করেন নগর ভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আবুল খায়ের। দোয়া মাহফিলে ১৫০ এর অধিক সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin