বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক নির্বাচনকে সামনে রেখে প্রকাশ করা হলো নাগরিক প্রত্যাশা

  • প্রকাশ সময় বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নাগরিকবান্ধব রাজশাহী মহানগরী গড়তে প্রকাশ করা হয়েছে ‘নাগরিক প্রত্যাশা’। বিভিন্ন আর্থ-সামাজিক অবস্থানে থাকা ৩৯ জন নারী-পুরুষ একটি নাগরিক সংলাপের মাধ্যমে সম্প্রতি নাগরিকবান্ধব শহরের জন্য কী কী করা দরকার তা লিপিবদ্ধ করেছেন। সিটি নির্বাচনের আগে এটিকেই ‘নাগরিক প্রত্যাশা’ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

তাদের উপস্থাপিত প্রত্যাশায় ছয়টি বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে। সেগুলো হলো- নগরীর নিরাপত্তা বাড়ানো, নারী ও শিশুদের প্রতি গুরুত্ব দেয়া; স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী শহর গড়া এবং টেকসই অবকাঠামো নির্মাণসহ নগর পরিচালনায় দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। বুধবার নগরীর একটি কনভেনশন সেন্টারে এসব প্রত্যাশার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে তিনটি প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ইউএসএআইডির অর্থায়নে ‘স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সম্প্রতি ঐ নাগরিক সংলাপের আয়োজন করেছিল। বুধবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এই নাগরিক প্রত্যাশা প্রকাশ করে। অনষ্ঠানে অংশগ্রহণকারীরা এ দিনও তাদের নানা মতামত তুলে ধরেন। আগামীতে এমন শহর গড়ে উঠবে বলে তারা প্রত্যাশা করেন।

নাগরিক প্রত্যাশায় কিশোর গ্যাং যাতে গড়ে না ওঠে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য পাড়া-মহল্লার সামাজিক সংগঠন ও যুব সমাজকে যুক্ত করা, শিশুদের জন্য দিবাযত্ন কেন্দ্র স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবকদের জন্য বসার ও টয়লেটের ব্যবস্থা রাখা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা, নিয়মিত মশক নিধনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও বিনোদনের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা, অবকাঠামো নির্মাণের জন্য বৃক্ষনিধন বন্ধ করা, বহুতল ভবন ও মার্কেটে ফায়ার হাইড্র্যান্ট স্থাপন নিশ্চিত করাসহ নানা বিষয় উঠে এসেছে।

প্রত্যাশা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন, বিএনপির সাবেক এমপি জাহান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ ও মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক শাহীন আলী। মতামত পেশ করেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও সাংবাদিক জাভেদ অপুসহ উপস্থিত বেশ কয়েকজন অংশগ্রহনকারী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin