বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক নির্বাচনে কাউন্সিলর হিসেবে বিজয়ী হলেন যারা

  • প্রকাশ সময় বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে কাউন্সিলর সাধারণ আসনে বিজয়ী হয়েছেন ১নং রজব আলী লাটিম, ২নং ওয়ার্ডে নজরুল ইসলাম ঠেলাগাড়ী, ৩নং ওয়ার্ডে কামাল হোসেন ট্রাক্টর, ৪নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু ব্যাডমিন্টন র‌্যাকেট, ৫নং ওয়ার্ডে কামরুজ্জামান কামরু টিফিন ক্যারিয়ার, ৬নং ওয়ার্ডে নুরুজ্জামান টিফিন ক্যারিয়ার, ৭নং ওয়ার্ডে মতিউর রহমান টিফিন ক্যারিয়ার, ৮নং ওয়ার্ডে জানে আলম খান জনি ঘুড়ি, ৯নং ওয়ার্ডে রাসেল জামান টিফিন ক্যারিয়ার, ১০নং ওয়ার্ডে আব্বাস আলী সরদার টিফিন ক্যারিয়ার, ১১নং ওয়ার্ডে আবু বাক্কার কিনু ট্রাক্টর, ১২নং ওয়ার্ডে সরিফুল ইসলাম বাবু লাটিম, ১৩নং ওয়ার্ডে আব্দুল মমিন লাটিম ১৪নং ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার ঘুড়ি, ১৫নং ওয়ার্ডে আব্দুস সোবহান টিফিন ক্যারিয়ার, ১৬নং ওয়ার্ড বেলাল আহম্মেদ ঘুড়ি, ১৭নং ওয়ার্ড শাহাদত আলী শাহু ঘুড়ি, ১৮নং ওয়ার্ড শহিদুল ইসলাম পঁচা টিফিন ক্যারিয়ার, ১৯নং ওয়ার্ডে তৌহিদুল হক সুমন, ঠেলাগাড়ী, ২০ নং ওয়ার্ডে রবিউল ইসলাম, ২১নং ওয়ার্ডে নিযাম উল আযীম ঠেলাগাড়ী, ২২নং ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার টিফিন ক্যারিয়ার, ২৩নং ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী ট্রাক্টর, ২৪নং ওয়ার্ডে আরমান আলী রেডিও, ২৫নং ওয়ার্ডে আলিফ-আল-মাহামুদ (লুকেন) ২৬নং ওয়ার্ডে আকতারুজ্জামান কয়েল টিফিন ক্যারিয়ার, ২৭নং ওয়ার্ডে মনিরুজ্জামান মনি ঘুড়ি, ২৮নং ওয়ার্ডে আশরাফুল হাসান (বাচ্চু) টিফিন ক্যারিয়ার, ২৯নং ওয়ার্ডে জাহের হোসেন সুজা ঝুড়ি, ও ৩০ নং ওয়ার্ডে আলাউদ্দীন ঠেলাগাড়ী।

উল্লেখ্য এবারে রাসিক নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত নারী আসনে ৪৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১১২জন প্রতিদন্দিতা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২১ জুন বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৫২টি ভোট কেন্দ্রের এক হাজার ১৭৩টি কক্ষে ঐ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাসিক নির্বাচনে এবার ভোটার সংখ্যা তিন লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী এক লাখ ৮০ হাজার ৯৭২। আর এবারই প্রথমবারের মতো ভোট দেবেন নয়া ৩০ হাজার ১৫৭ ভোটার।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin