বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করছেন যারা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৪০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ২৬ মে হতে ১ জুন পর্যন্ত প্রার্থীতা যাচাই বাছাই শেষে মোট মেয়র প্রার্থী হলেন চার জন। তাঁরা হলেন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরশালিন আলম ও জাকের পার্টির লতিফ আনোয়ার। এদিকে সংরক্ষিত নারী আসনে প্রতিদন্দিতা করছেন মোট ৪৬জন। এরা হলেন, জোন-১ এ চার জন, জোন-২ এ পাঁচ জন, জোন-৩ এ চার জন, জোন-৪ এ চার জন, জোন-৫ এ তিন জন, জোন-৬ এ ছয় জন, জোন-৭ এ ছয় জন, জোন-৮ এ সাত জন, জোন-৯ এ চার জন ও জোন-১০ এ তিন জন।

এছাড়াও সাধারণ আসনে কাউন্সিলর পদপ্রার্থী যারা হলেন, ১নং ওয়ার্ডে দুই জন, ২নং ওয়ার্ডে পাঁচ জন, ৩নং ওয়ার্ডে পাঁচ জন, ৪ নং ওয়ার্ডে চার জন, ৫নং ওয়র্র্ডে পাঁচ জন, ৬নং ওয়ার্ডে তিন জন, ৭নং ওয়ার্ডে সাত জন, ৮নং ওয়ার্ডে চার জন, ৯নং ওয়ার্ডে দুই জন, ১০নং ওয়ার্ডে পাঁচ জন, ১১নং ওয়ার্ডে চার জন, ১২নং ওয়ার্ডে তিন জন, ১৩নং ওয়ার্ডে দুই জন, ১৪নং ওয়ার্ডে তিন জন, ১৫ ওয়ার্ডে চার জন, ১৬নং ওয়ার্ডে চার জন, ১৭নং ওয়ার্ডে দুই জন, ১৮নং ওয়ার্ডে ছয় জন, ১৯ওয়ার্ডে তিন জন, ২০নং ওয়ার্ডে এক জন, ২১নং ওয়ার্ডে দুই জন, ২২নং ওয়ার্ডে তিন জন, ২৩নং ওয়ার্ডে দুই জন, ২৪নং ওয়ার্ডে তিন জন, ২৫নং ওয়ার্ডে তিন জন, ২৬নং ওয়ার্ডে ছয় জন, ২৭নং ওয়ার্ডে চার জন, ২৮নং ওয়ার্ডে নয় জন, ২৯নং ওয়ার্ডে সাত জন ও ৩০ নং ওয়ার্ডে চার জন। মোট ১২৪জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এর মধ্যে প্রতিদন্দিতায় টিকে রইলেন মোট ১১২ জন। আজ শুক্রবার প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হবে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সাধারণ কাউন্সিলর হতে যারা মনোনয়ন প্রত্যাহার করেছেন তারা হলেন, ৮নং ওয়ার্ডে লালমন হোসেন, ১১নং ওয়ার্ডে হান্নান আলী ও মোয়াজ্জেম হোসেন, ১৫নং ওয়ার্ডে ওমর ফারুক, ১৭নং ওয়ার্ডে মনিরুজ্জামান, ১৯নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ২১নং ওয়ার্ডে রায়হানুর রহমান, ২৪নং ওয়ার্ডে আতিকুর রহমান ও ২৬নং ওয়ার্ডে সারোয়ার জাহান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin