রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাসিক মেয়রের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত

  • প্রকাশ সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীতে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। আজ রোববার নগরীর ১৯ নং ওয়ার্ড ভদ্রা পারিজার লেক সংলগ্ন বস্তির ২০০ পরিবারের মাঝে রাসিক মেয়রের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বস্তির ২০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল ও ১ কেজি করে ডাল প্রদান করা হয়েছে।
উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও ১৯নং ওয়ার্ড (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক মঞ্জুসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin