বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাসিক মেয়রের মধ্য-নওদাপাড়া আহ্লে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে ২টি এসি প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের মধ্য-নওদাপাড়া আহ্লে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে ২টি এসি প্রদান করা হয়েছে। সোমবার বাদ মাগরিব উপস্থিত থেকে মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে এসি ২টির রিমোট তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে এক সংক্ষিপ্ত বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করেন মেয়র। একইসাথে রাজশাহীর উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, ১৭ নং ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মধ্য-নওদাপাড়া আহ্লে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক ওমর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin