নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন করোনা (কোভিড-১৯) থেকে দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান (হাবিব) এর আয়োজনে নগরীর দাশপুকুর পুরাতন জামে মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মাওলানা আল আমিন। এ সময়ে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ে মামুনার রশীদ বাচ্চু, অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশীদ, রুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, সহ-সভাপতি প্রকৌশলী তৌসিফ আহমেদ আকাশ, আক্কাস আলী, খাইরুল হাসান ও মসজিদের মোয়াজ্জেম হাফেজ জাহিদ হ ৩নং ওয়ার্ডের সাধারণ মুসল্লীবৃন্দ।