বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনার’র মনোনয়ন দাখিল

  • প্রকাশ সময় সোমবার, ২২ মে, ২০২৩
  • ৪৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে পুণরায় নির্বাচন অংশ গ্রহন করেছেন বর্তমান কাউন্সিলর আনোয়ার হোসন আনার। তিনি রোববার ভোটার ও সমর্থকদের নিয়ে নির্বাচন কার্যালয়ে তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময়ে অত্র ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পূর্বে তিনি দোয়া আয়োজনসহ শাহ্ মখ্দুম রুপোশ(রা.) এর মাজার জিয়ারত করেন।

মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাকিদের প্রশ্নের জবাবে কাউন্সিলর প্রার্থী আনার বলেন, তিনি শুধু একা কাউন্সিলর হতে চাননা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামানকে মেয়র হিসেবে নির্বাচিত করার পাশাপাশি তিনি কাউন্সিলর হতে চান। তিনি আরো বলেন, গত নির্বাচনের ইস্তেহার অনুযায়ী তিনি উন্নয়মূলক কাজ প্রায় সমাপ্ত করেছেন। সামান্য কিছু কাজ চলমান রয়েছে।

বিজয়ী হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনগণ ভোটের মালিক। সৃষ্টিকর্তার ইশারায় ভোটারগণ যদি তাঁকে ভোট দেন তাহলে বিজয়ী হবেন বরে আশাব্যক্ত করেন তিনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ওয়ার্ডবাসীর সেবা করার লক্ষে পূনরায় তিনি দোয়া ও ভোট প্রার্থনা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin