রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন

রাসিক ১৪নং ওয়ার্ডে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাসিক ১৪নং ওয়ার্ডের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্দ্যেগে সিও, সিএফ, সিএফটি ও সিডিসির কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর উপশহর হাউজিং বালিকা উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআইসি‘র সদস্য সচিব তাহেরা খাতুন ও সিসিডিও আজিজুর রহমানসহ পিআইসি‘র সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের প্রধানমন্ত্রী। তিনি সর্বদা প্রান্তিক জনগোষ্ঠিসহ সকল শ্রেণিপেশার মানুষ নিয়ে চিন্তা ভাবনা করেন। তারই আস্তাভাজন ও মনোনীত রাজশাহী সিটি কর্পোরেশরে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন নগরীর খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্টির নারীদের কথা চিন্তা করে প্রথম মেয়াদে সিডিসি গঠন করেছিলেন। মাঝখানে এর কার্যক্রম অনেকটাই বন্ধ ছিলো। কিন্তু পুণরায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মেয়র হয়ে আসার পরে আবারও সিডিসি গুলোর পুরোদমে কার্যক্রম শুরু হয়েছে। এখন এই ফান্ডে অনেক টাকা হয়েছে।

তিনি আরো বলেন, এই টাকা ঋণ হিসেবে নিয়ে সদস্যরা নিজ বাড়ি ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে। এই কার্যক্রম পুণরায় চালু করায় মেয়রকে ধন্যবাদ জানান আনার। সেইসাথে সংগঠনের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্য সকল সদস্যদরে অনুরোধ করেন প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin