নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র ছয়দিন বাকী। দিন যতই শেষ হয়ে আসছে ততই প্রার্থীরা মরিয়া হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। যাচ্ছেন বাড়ি বাড়ি। ভোট চাচ্ছেন নারী পুরুষ সবার নিকট। এর ব্যতিক্রম ঘটছেনা ৬নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতাকারী মনিরুল ইসলাম মনিরের। তিনি বুধবার বিকেলে ভাটাপাড়া এলাকার বিভিন্ন পাড়া মহল্লা ও অলি-গলির মধ্যে যান এবং ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন। সেইসাথে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
প্রচারণাকালে মনির আরো বলেন, তিনি কাউন্সিলর হলে প্রথমেই সংস্কার করবেন রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা। এছাড়াও শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নসহ গড়বেন মাদকমুক্ত ওয়ার্ড। শুধু তাই নয় ওয়ার্ডকে সুন্দর ও ঝকঝকে করে রাখতে সর্বদা চেষ্টা করা হবে। সেইসাথে চাকরীর ব্যবস্থা করে যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেবেন বলে জানান তিনি। এই সকল কাজ করতে তাঁকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়ার ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ করেন তিনি।