বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাসিক ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রুবেল’র পক্ষে গণসংযোগ

  • প্রকাশ সময় সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৪৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২১জুন রাসিক নির্বাচনে ৭নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে প্রতিদন্দিতা করছেন জহিরুল ইসলাম রুবেল। তাঁর পক্ষে সোমবার বিকেলে শত শত নারী পুরুষ মিলে প্রচারণামূলক র‌্যালি বের করেন। সেইসাথে তারা গণসংযোগ করেন। রাজশাহী মহানগরীর চিড়িয়াখানার সামনে থেকে আলী হাসান তুষার এর নেতৃত্বে এই র‌্যালি শুরু হয়। র‌্যালি নিয়ে তারা চন্ডিপুর ও ভাটাপাড়া হয়ে শ্রীরাম প্রদক্ষিণ করে পুণরায় চন্ডিপুরে ফিরে আসেন। এস সময়ে উপস্থিত নারী পুরুষ ট্রাক্টর মার্কায় ভোট চেয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মূখরীত হয়ে ওঠে।

তুষার বলেন, ৭নং ওয়ার্ড অত্যন্ত অবহেলিত। সামান্য বৃষ্টি হলেই এই ওয়ার্ডের রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। পুরো এলাকা বর্ষা মৌসুমে কাদায় পরিপূর্ন হয়ে থাকে। রুবেল কাউন্সিলর হলে অত্র ওয়ার্ডের জলাবদ্ধত নিরসনে প্রসস্ত ড্রেন ও উঁচু করে রাস্তা করবেন। সেইসাথে অত্র ওয়ার্ডকে মাদক ও বাল্যবিবাহ মুক্তসহ বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বলে উল্লেখ করেন তিনি। শুধু তাই নয়, বয়স্ক ভাতা, জন্ম ও মুত্যু নিবন্ধন সহজত্বর করাসহ অত্র ওয়ার্ডের উন্নয়নের জন্য সরকারী ও বেসরকারীভাবে প্রাপ্ত অর্থ সঠিকভাবে কাজে লাগানো এবং সমস্ত অনুদানের সুষ্ঠু বন্টনের ব্যবস্থা করবেন বলে জানান তুষার। বক্তব্য শেষে তিনিসহ উপস্থিত সকলেই ট্রাক্টর মার্কায় ভোট প্রার্থনা করেন।

এসময়ে উপস্থিত ছিলেন হাবিুবর রহমান, নূর ইসলাম, আবু বক্কর, নুরু, রনি, সুলতানা, শাহীনা ও রাধীসহ শত শত নারী-পুরুষ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin