নিজস্ব প্রতিবেদক: রাঝশাহী সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৩-২৪এর উদ্বোধন করা হয়েছে। রোববার রাতে রাজশাহী মহানগরীর পাঠানপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকে লীগ এর উদ্বোধন করেন সিআইপি, পরিচালক এফবিসিসিআই, বিসিবি এর কাউন্সিলর ও ৯নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগের প্রধান উপদেষ্টা শামসুজ্জামান আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি সাজ্জাদ হোসেন, রাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জামান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জামিলুর রহমান সাদ, রাজশাহী চেম্বার অব কর্মার্স এন্ড ইন্ডাট্রিজ এর পরিচালক কামারুজ্জামান ও রাজশাহী ডেভেলপারর্স এন্ড প্রোপার্টিজ এর ম্যানেজিং ডিরেক্টর উজ্জল কবির। এছাড়াও অত্র কমিটির অন্যান্য সদস্য ও শুধিজন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক রাকিব হোসেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, তিনি এই লীগ এর জন্য সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। কারন তাঁরা পুরো পরিবার খেলার সঙ্গে যুক্ত । শুধু তাই নয় তিনি চান ৯নং ওয়ার্ডের সকল যুব সমাজ সব ধরনের ক্রীড়ার সাথে যুক্ত থাক। এতে করে যুব সমাজ বিপথে যেতে পারবে না বলে উল্লেখ করেন তিনি। এই ধরনের আয়োজনে তাঁর সহযোগিতা চলমান থাকবে বলে আশ^াস প্রদান করেন। বক্তব্য শেষে তিনি অন্যান্য অতিথিদের নিয়ে ট্রফি উন্মোচনের মধ্যে এই ক্রিকেট লীগের উদ্বোধন ঘোষনা করেন।
এই লীগে মোট ষোলটি দল অংশগ্রহন করছে। উদ্বোধনীতে জিনজিয়াং ও রাইমা রেঞ্জার প্রতিদন্দিতা করে।