নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের গত ৭ তারিখ বৃহস্পতিবার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এই উপনির্বাচনে টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগ (বোয়ালিয়া পশ্চিম) এর সাংগঠনিক সম্পাদক রাসেল জামান।
আজ শনিবার সকালে অত্র ওয়ার্ডের সচিব নিশাত এর নেতৃত্বে সকল কর্মচারী-কর্মকর্তাবৃন্দ নয়া কাউন্সিলরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময়ে তারা বলেন, অতিতের ন্যায় এই ওয়ার্ডে সেবা প্রদান করতে কাউন্সিলরকে সকল প্রকার সহযোগিতা প্রদান করবেন। এছাড়াও কাউন্সিলরের দিক নির্দেশনা মোতাবেক সেবা প্রদান করবেন বলে তারা প্রতিশ্রতি দেন।
কাউন্সিলর রাসেল বলেন, এই ওয়ার্ডের উন্নয়ন ও জনগণের সেবা করাই হচ্ছে তার প্রধান ব্রত। তাঁকে এই জন্যই জনগণ কাউন্সিলর বানিয়েছেন। তিনি এই ওয়ার্ডের প্রতিটি নাগরিকের সেবক। তিনি সেবক হিসেবে যেন সবার সেবা করতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সেইসাথে অত্র ওয়ার্ডের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়মানুযায়ী জনগণকে সেবা প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করেন।